বিভিন্ন আবেদন পত্রের নমুনা
আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন আবেদন পত্র লেখার প্রয়োজন হয়। আজ এই পোস্টের মাধ্যমে বিভিন্ন আবেদন পত্রের নমুনা দেওয়া হবে। আবেদন পত্রের নমুনা কপি বরাবর ব্যবস্থাপক প্রশাসক, বিমান বাংলাদেশ এয়ার লাইনস, বলাকা ভবন কুর্মিটোলা, ঢাকা। বিষয়: দৈনিক ভিত্তিতে ট্রাফিক হেলপার পদের জন্য আবেদন। মহোদয়, সবিনয় নিবেদন এই যে, আমি বিশ্বস্তসূত্রে জানিতে পারিলাম যে, আপনার অফিসে “ট্রাফিক হেলপার” পদে লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসাবে মহোদয় সমীপে আমার আবেদনপত্র পেশ করিতেছি। নিম্নে আমার যাবতীয় বিবরণ প্রদত্ত হইল: ১। নাম : ==== ২। স্বামীর নাম : ============= সি- ১২৪১, প্রকৌশলী ও পূর্ত বিমান ৩। মাতার নাম : মোসাম্মৎ সামিময়ারা বেগম ৪। স্থায়ী ঠিকানা : গ্রাম: ঘোসবিলা, পো: জামজামী, থানা: আলমডাংগা, জেলা- চুয়াডাংগা। ৫। বর্তমান ঠিকানা : ২৫/৯, পূর্ব মাদারটেক আদর্শপাড়া, ডাক: বাসাবো, থানা: সবুজবাগ, জেলা: ঢাকা-১২১৪। ৬। জাতীয়তা : বাংলাদেশী (জন্ম সূত্রে) ৭। ধর্ম : ইসলাম (সুন্নী) ৮। জন্ম তারিখ : ০১-০১-১৯৮৫ইং ৯। মুক্তিযোদ্ধার : প্রধান কাগজপত্র বিমানে জমা আছে। ১০। শিক্ষাগত যোগ্যতা : দাখিল পাশ (এস.এস.সি সমমান) দ্বিতীয় বিভাগ। অতএব, মহোদয় সমীপে প্রার্থনা এই যে, উক্ত পদে আমাকে নিয়োগ করিলে আমি আপনার সন্তুষ্টি বিধানে আপ্রাণ চেষ্টা করিব। বিনীত নিবেদক আপনার বিশ্বস্ত তাং ০৬/০৫/২০১০ ইং (==============) বরাবর ব্যবস্থাপনা পরিচালক, এস, এ. পরিবহন, ২২-২৪, কাকরাইল, শান্তিনগর রোড, ঢাকা। বিষয়: “পার্শ্বেল সহকারী” পদে চাকুরীর জন্য আবেদন। জনাব, যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, বিশ্বস্তসূত্রে জানিতে পারিলাম আপনার স্বনামধন্য সেবাধর্মী প্রতিষ্ঠানে “পার্শ্বেল সহকারী” পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হইবে। আমি উক্ত পদে একজন প্রার্থী হিসাবে আবেদন করিতেছি। নিম্নে প্রয়োজনীয় কার্য্যক্রমের জন্য আমার বিস্তারিত বিবরণ বিশদভাবে পেশ করিলাম: ১। নাম : ——————— ২। পিতার নাম : মো: নাজির হোসেন ৩। মাতার নাম : জাকিয়া বেগম ৪। স্থায়ী ঠিকানা : গ্রাম: সকদিরামপুর, পো: চান্দ্রাবাজার, থানা: ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর। ৫। বর্তমান ঠিকানা : ১৩০/২২, দক্ষিণ মাদারটেক বাগান বাড়ী, ডাক: বাসাবো, থানা: সবুজবাগ, জেলা: ঢাকা-১২১৪। ৬। জাতীয়তা : বাংলাদেশী (জন্ম সূত্রে) ৭। ধর্ম : ইসলাম (সুন্নী) ৮। জন্ম তারিখ : ০২-০২-১৯৯৩ইং ৯। শিক্ষাগত যোগ্যতা : এস.এস.সি পাশ, (এইচ. এস. সি. ফল প্রার্থী) অতএব, মহোদয় দয়া করিয়া আমাকে আপনার প্রতিষ্ঠানে নিয়োগ করা হইলে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশ নির্দেশ মানিয়া চলিব এবং আমার প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করিতে সদ সচেষ্ট থাকিবে। বিনীত নিবেদক আপনার একান্ত অনুগত তাং ১৫/০৬/২০১১ ইং (——————-) সংযুক্ত: বর্ণনামতে প্রয়োজনীয় কাগজপত্র অত্র সাথে গাঁথিয়া দিলাম। পদের নাম: কর্মসূচি সংগঠক, দাবি তারিখ- ০৪/০১/২০২০ইং বরাবর, ব্র্যাক হিউম্যান রিসোর্স এন্ড লার্নি ডিভিশন আরডিও সেকশন, ব্রাক সেন্টার ৫ম তলা, ৭৫ মহাখালী, ঢাকা-১২১২। বিষয়: “কর্মসূচি সংগঠক” চাকুরীর জন্য আবেদন । জনাব, বিনীত নিবেদন এই যে, আমি গত ২৭/১২/২০১৯ইং তারিখে “দৈনিক প্রথম আলো” পত্রিকার মারফরত জানতে পারলাম যে, আপনার অধীনে “কর্মসূচি সংগঠক’’ পদে লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসাবে নিম্নে আমার জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতা পেশ করলাম। ১। নাম : ————– ২। পিতার নাম : ৩। মাতার নাম : ৪। বর্তমান ঠিকানা : ১৬৯/৭, মাদারটেক নতুনপাড়া, পো: বাসাবো, থানা: সবুজবাগ, ঢাকা-১২১৪। ৫। স্থায়ী ঠিকানা : ১৬৯/৭, মাদারটেক নতুনপাড়া, পো: বাসাবো, থানা: সবুজবাগ, ঢাকা-১২১৪। ৬। জন্ম তারিখ : ০৬/১০/১৯৯৬ইং ৭। জাতীয়তা : বাংলাদেশী ৮। বৈবাহিক অবস্থা : অবিবাহিত। ৯। লিঙ্গ : নারী। ১০। ধর্ম : ইসলাম। ১১। মোবাইল নম্বর : ১২। শিক্ষাগত যোগ্যতা : পরীক্ষার নাম বিষয় পাশের সন ফলাফল বোর্ড/বিশ্ববিদ্যালয় এস.এস.সি বাণিজ্য ২০১১ জিপিএ-৪.৪৪ ঢাকা বোর্ড এইচ.এস.সি বাণিজ্য ২০১৩ জিপিএ-৩.৯০ ঢাকা বোর্ড অনার্স ফিন্যান্স এন্ড ব্যাংকিং ২০১৭ সিজিপিএ-৩.৩০ জাতীয় বিশ্ববিদ্যালয় অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমাকে উক্ত পদে নিয়োগ দানে আপনার মর্জি হয়। বিনীত নিবেদিকা। ———————-। সংযুক্তি: ১। সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি। ২। সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি। ৩। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। তারিখ: মাননীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজ আলফাডাঙ্গা, ফরিদপুর। বিষয়: “হিসাব বিজ্ঞান বিষয়ে প্রভাষক” পদে নিয়োগের জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে, বিশ্বস্তসূত্রে জানিতে পারিলাম যে, আপনার স্বনামধন্য মহাবিদ্যালয়ে “হিসাব বিজ্ঞান বিষয়ে প্রভাষক” পদে লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসাবে মহোদয় সমীপে আমার আবেদনপত্র পেশ করিতেছি। অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত তথ্যাবলীর আলোকে আমাকে উক্ত পদে নিয়োগ দানের জন্য জনাবের আশু দৃষ্টি কামনা করছি। বিনীত নিবেদিকা (ফারজানা শারমিন) সংযুক্তি: ১। ৩ কপি সত্যায়িত ছবি। ২। শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি। ৩। জন্ম সনদের সত্যায়িত ফটোকপি। ৪। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। ৫। প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি। বরাবর, উপ-মহাব্যবস্থাপক কর্মী ব্যবস্থাপনা বিভাগ-১ বাংলাদেশ কৃষি ব্যাংক (হোসেন মার্কেট), উত্তর বাড্ডা, ঢাকা-১২১২। বিষয়: ইমাম নিয়োগ প্রসঙ্গে। মহাত্মন, বিনীত নিবেদন এই যে, গত ১২/০৬/ ২০০৭ ইং তারিখের “দৈনিক যুগান্তর” পত্রিকার মাধ্যমে অবগত হইলাম যে, “ময়নারবাগ জামে মসজিদ কমপ্লেক্সে” একজন ইমাম নিয়োগ করিবেন। আমি একজন প্রার্থী হিসাবে এই আবেদন পত্র পেশ করিলাম। আমার পরিচয়, যোগ্যতা ও অভিজ্ঞতা নিম্নে উলেখ করিলাম। ১। নাম : ——————- ২। পিতার নাম : ———————– ৩। বর্তমান ঠিকানা : মসজিদ-ই-নূর, নন্দীপাড়া প্র: সড়ক বাসাবো, খিলগাঁও, ঢাকা। ৪। স্থায়ী ঠিকানা : গ্রাম- দত্তসার, পো: শোলক থানা- উজিরপুর, জেলা- বরিশাল। ৫। জন্ম তারিখ : ১০/০২/১৯৭২ইং ৬। জাতীয়তা : বাংলাদেশী ৭। বৈবাহিক অবস্থা : বিবাহিত ৮। শিক্ষাগত যোগ্যতা : শ্রেণী বিভাগ সন দাখিল দ্বিতীয়১৯৮৪ আলিম তৃতীয়১৯৮৬ ফাজিল দ্বিতীয়১৯৮৮ কামিল (হাদিস) তৃতীয়১৯৯০ কামিল (ফিকাহ্)দ্বিতীয়১৯৯২ দাওরা হাদিস প্রথম১৯৮৯ বি. এ. দ্বিতীয়১৯৯১ এলমে ক্বিরাত প্রথম১৯৮৫ ইমাম প্রশিক্ষণ প্রথম১৯৮৭ ক্বিরাত প্রশিক্ষণ দ্বিতীয়১৯৮৭ ৯। অভিজ্ঞতা : ২৩ বছর, ইমাম হিসাবে। ১০। বিশেস অভিজ্ঞতা : (ক) তাফসীর কারক : বাংলাদেশ টেলিভিশন। (খ) মুবালিগ : মালয়শিয়া, ব্র“ণাই, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ১৯৯৬- ১৯৯৯ইং পর্যন্ত (৩ বছর)। অতএব, জনাবের সমীপে আবেদন, যাহাতে আমি নিয়োগ পাইয়া খেদমত করিতে পারি সে মতে আপনার আজ্ঞা হয়। তরিখ: …………. নিবেদক (————————-) ইমাম ও খতীব: মসজিদ-ই-নুর নন্দীপাড়া, বাসাবো, ঢাকা। ফোন: নিচের আবেদন পত্রটি যে যে বিষয়গুলোর উপর লেখা যাবে সেগুলো হলো: বিষয়: “গুদাম রক্ষক” পদে নিয়োগের জন্য আবেদন। বিষয়: “হিসাব সহকারী” পদে নিয়োগের জন্য আবেদন। বিষয়: “অফিস সহকারী কাম-টাইপিষ্ট” পদে নিয়োগের জন্য আবেদন। চাকরির আবেদন পত্রের নমুনা কপি তারিখ: ০৭-০৬-২০২১ইং বরাবর, নির্বাহী পরিচালক আর্স বাংলাদেশ আর্স বাংলাদেশ ভবন, বাড়ী নং-২৩০, কিসমত নাওয়াপাড়া, নতুন উপশর, যশোর-৭৪০০। বিষয়: “ক্রেডিট অফিসার” পদে নিয়োগের জন্য আবেদন। মহাত্মন, যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ০৩/০৬/২০২১ইং তারিখের ‘‘দৈনিক প্রথম আলো’’ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার অধীনে “ক্রেডিট অফিসার” পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন অগ্রহী প্রার্থী হিসাবে আমার শিক্ষাগত
বিভিন্ন আবেদন পত্রের নমুনা Read More »
